Saturday, April 4, 2026

বাতিল তৃণমূলীদের ‘পাপ’ কেন নিচ্ছেন আদি বিজেপিরা! তীব্র কটাক্ষ কুণালের

Date:

Share post:

তৎকাল বিজেপির (Bjp) ‘পাপে’র দায় কেন নিজেদের ঘাড়ে নিচ্ছেন দীর্ঘদিনের বিজেপির নেতা-কর্মীরা। নাগেরবাজারে তিন দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে এই প্রশ্নই তুলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল বলেন, ইডি-সিবিআইয়ের (Ed-Cbi) ভয়ে তৃণমূল ছেড়ে যেসব নেতারা বিজেপিতে আশ্রয় নিয়েছেন, নিজেদের পিঠ বাঁচানো সেই সব নেতাদের মেনে নেওয়া আদি বিজেপি কর্মী সমর্থকদের পক্ষে কী করে সম্ভব!

তৃণমূল মুখপাত্র বলেন, আদি বিজেপি কর্মীরা আলাদা দল করেন। তার সঙ্গে তৃণমূলের আদর্শগত, নীতিগত পার্থক্য থাকতেই পারে। “কিন্তু তাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই”। যেসব তৃণমূলের নেতানেত্রীদের বিরুদ্ধে এতদিন সরব হয়েছেন আদি বিজেপি কর্মীরা, এখন তাঁরাই বিজেপিতে। কীভাবে তাঁদেরই তাঁবেদারি করবেন আদি বিজেপিরা? প্রশ্ন তোলেন কুণাল।

বিজেপির চারদফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দিকে দিকে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ভোটের মুখে যেসব তৃণমূল নেতা-নেত্রীরা বিজেপিতে যোগ দিয়েছেন বা যারা অন্য পরিমণ্ডল থেকে এসে যোগ দিয়েছেন- তাঁদের প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর এতেই বেজায় চটেছেন আদি বিজেপি নেতা-কর্মীরা। দিকে দিকে বিক্ষোভ অসন্তোষের আগুন জ্বলছে। এই বিষয়টি নিয়েও আক্রমণ করেন কুণাল ঘোষ। বলেন, নিজেদের দলকেই সামলাতে পারছে না বিজেপি নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতাদের সভায় ভিড় না হওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘পরিযায়ী’ নেতাদের নিয়ে এসেও লোক টানতে পারছে না বিজেপি।কেন্দ্রীয় সরকারের নীতির কারণে পেট্রোপণ্য দাম অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে সরব হন কুণাল।

আরও পড়ুন- পিছিয়ে থাকা জনজাতির প্রতি নজর দিয়ে ২১ মার্চ বাংলার ভোটের ইস্তেহার প্রকাশ বিজেপির

 

এদিন নাগেরবাজারে তৃণমূলের জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বুধবার সন্ধেয় প্রচুর জনসমাগম হয় 3 প্রার্থীর সমর্থনে প্রচার সভায়।

আরও পড়ুন- পিছিয়ে থাকা জনজাতির প্রতি নজর দিয়ে ২১ মার্চ বাংলার ভোটের ইস্তেহার প্রকাশ বিজেপির

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...