Friday, April 3, 2026

আম্বানি কাণ্ডের জেরে সরানো হল মুম্বইয়ের পুলিশ কমিশনারকে

Date:

Share post:

আম্বানি (ambani) কাণ্ডে পুলিশ অফিসার শচীন বাজে গ্রেফতার হতেই সরানো হল মুম্বইয়ের পুলিশ কমিশনার (Mumbai police commissioner) পরমবীর সিংকে। তাঁকে বদলি করে হোমগার্ড বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে, মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনার হলেন হেমন্ত নাগরালে। বুধবার জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

সম্প্রতি মুম্বইতে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা থেকে মাত্র এক কিলোমিটার দূরে জলপাই রঙের একটি পরিত্যক্ত স্করপিও থেকে উদ্ধার হয়, যেখানে মিলেছিল বিস্ফোরক এবং হুমকি চিঠি। সেই ঘটনার তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় নাম জড়িয়েছে মুম্বইয়ের পুলিশ অফিসার শচীন বাজের। গত সপ্তাহেই তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে। রাজ্যের বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এক সময়ের শিবসেনা কর্মী শচীন বাজেকে ‘‌সুরক্ষা’ দেওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগ নিয়ে শিবসেনা–এনসিপি–কংগ্রেস জোটের সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি। ঘটনাচক্রে স্করপিও থেকে উদ্ধার হওয়া হুমকি চিঠির তদন্তের দায়িত্বে শুরুতে ছিলেন এই শচীন বাজই, যাঁকে এখন ‘‌মূল অভিযুক্ত’ বলে ধরে নেওয়া হচ্ছে। স্করপিও মালিকের খোঁজ করতে নেমে হীরেন মনসুখ নামে এক গাড়ি যন্ত্রাংশ ব্যবসায়ীর দেহ উদ্ধার হতেই তদন্ত অন্য দিকে মোড় নেয়। মনসুখের স্ত্রীর দাবি, চার মাসের জন্য ওই গাড়িটি ভাড়া নিয়েছিলেন বাজ। ‌তাঁর স্বামীর মৃত্যুর জন্যেও ওই পুলিশ অফিসারকে দায়ী করেছেন তিনি। এরপরই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় এনআইএকে।
তদন্তকারী সংস্থার দাবি, তদন্ত চালানোর সময়ে নিজের হাউজিং সোসাইটির ডিজিটাল ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করেছিলেন শচীন বাজ। কোনও ভিডিও ফুটেজ লোপাট করা হয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে এনআইএ। আর আম্বানি কাণ্ড ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই সরানো হল মুম্বইয়ের পুলিশ কমিশনারকেও।

আরও পড়ুন- ‘জল খেয়ে কারও মৃত্যু হয়নি’, রিপোর্ট পেশ করে দাবি ফিরহাদের

Advt

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...