Saturday, June 20, 2026

“বামপন্থী” পাপিয়া গেরুয়া প্রার্থী! ফের বিদ্রোহের আগুন বিজেপির অন্দরে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (Assembly Election) মুখে চমক দিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন টলিউডের (Tollywood) একঝাঁক তারকা। তাঁদের অনেকেই এবার বিধানসভা ভোটে পদ্ম চিহ্নে লড়বেন। প্রার্থী পদ নিয়ে ডামাডোল ও বিদ্রোহের মাঝেই আজ, বুধবার রাতে আরও চারটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উলুবেড়িয়া দক্ষিণ (Uluberiya South), যেখানে গেরুয়া শিবির প্রার্থী করেছে টলি অভিনেত্রী পাপিয়া অধিকারীকে (Papiya Adhikary)। যিনি বামপন্থী ঘেঁষা হিসেবেই পরিচিত। এছাড়া আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে চন্দন মন্ডলকে। এই জেলাতেই ফলতা আসনে প্রার্থী বিধান পাড়ুই এবং হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী অনুপম ঘোষ।

এদিকে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র আদি বিজেপি নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় নেতৃত্ব কিছুতেই নিজেদের কেন্দ্রে টলি অভিনেত্রীকে মেনে নিতে পারছেন না। অনেকের দাবি, শুধুমাত্র টেলিভিশনে তৃণমূলের বিরোধিতা করে টিকিট পেয়ে গেলেন পাপিয়া, আদপে তিনি বামপন্থী। কিন্তু যাঁরা এতদিন মাঠে ময়দানে নেমে পার্টিকে দাঁড় করালেন তাঁরাই এখন ব্রাত্য। কোনও বহিরাহত নয়, ভূমিপুত্রকেই প্রার্থী করার দাবি তুলেছেন উলুবেড়িয়ার বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, পাপিয়াকে প্রার্থী করে ভোটের আগেই তৃণমূলকে এই আসন “উপহার” দিল বিজেপি!

Advt

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...