Friday, June 26, 2026

অতিথি অধ্যাপক নীতা আম্বানি, ছাত্র বিক্ষোভ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে

Date:

Share post:

মুকেশ আম্বনির স্ত্রী নীতা আম্বানিকে অতিথি অধ্যাপক হ ওয়ার প্রস্তাব দিয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি (BHU)। কিন্তু এই খবর জানাজানি হতেই তুমুল হইচই শুরু হয়ে যায় ইউনিভার্সিটি চত্বরে । নীতা আম্বানির (Nita Ambani) অতিথি অধ্যাপক হওয়া নিয়ে তুমুল ছাত্র বিক্ষোভ শুরু যায় । যার আঁচ গিয়ে পড়ল উপাচার্যের বাড়ির সামনেও।  প্রস্তাবের বিরোধিতা করে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বেনারস হিন্দু ইউনিভার্সিটির বেশ কয়েকজন পড়ুয়া। ৪০ জন পড়ুয়ার একটি দল উপাচার্য রাকেশ ভাটনাগরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং একটি স্মারকলিপি জমা করেন।তাঁদের অভিযোগ, নীতা আম্বানিকে অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাব দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে  বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে রিলায়্যান্স ফাউন্ডেশনের এগজ়িকিউটিভ ডিরেক্টর নীতা আম্বানিকে বিএইচইউর অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বিষয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান কৌশল কিশোর শর্মা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গবেষণামূলক কাজ করে বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “আমরা রিলায়েন্স ফাউন্ডেশনকে চিঠি পাঠিয়ে নীতা আম্বানিকে মহিলা শিক্ষা বিভাগে অতিথি অধ্যাপক হিসেবে আসার প্রস্তাব দিয়েছিলাম। আমরা নীতা আম্বানিকে ডেকেছি কারণ, রিলায়্যান্স নারীর ক্ষমতায়নে অনেক কাজ করেছে। শুধু নীতা আম্বানিকে প্রস্তাব পাঠালেও আরও দু’টি নাম বিবেচনা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও দু’জন অতিথি অধ্য়াপক হিসেবে আসার কথা আছে শিল্পপতি গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানি ও লক্ষ্মী মিত্তলের স্ত্রী উষা মিত্তলের। তবে পড়ুয়ারা নীতা আম্বানির কাছে এই প্রস্তাব যাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। আন্দোলনকারীদের একাংশের মত, যদি নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ নিয়ে কথা হয়, তাহলে অতিথি অধ্যাপক হিসেবে ডাকা হোক অরুনিমা সিনহা, মেরি কম, কিরণ বেদিদের। তাঁদের মতে, ‘শিল্পপতিদের স্ত্রী হলেই আইকন হওয়া যায় না।’

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...