Sunday, March 22, 2026

১ এপ্রিল থেকে নতুন নিয়ম, এই সাত ব্যাঙ্কের গ্রাহকরা জেনে নিন

Date:

Share post:

২০২১-এর ১ এপ্রিল নতুন অর্থবর্ষ থেকেই বদলে যাচ্ছে আগেকার নিয়ম। বাতিল হচ্ছে পুরনো চেকবুক, পাসবুক সহ গ্রাহকদের জরুরি তথ্য। কেন্দ্রের ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের এরপর একগুচ্ছ নতুন নিয়ম মানতে হবে। এই সাতটি ব্যাঙ্ক হল: দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাঙ্ক। ২০১৯ এর অগাস্টে ১০টি ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে ১২তে এসে দাঁড়িয়েছে।

১ এপ্রিল থেকে বাতিল হবে এই সাতটি ব্যাঙ্কের বর্তমান চেকবুক ও পাসবুক। ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জুড়ে যাচ্ছে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র কার্যকর হতে চলেছে এই নিয়ম। এক্ষেত্রে আগের অ্যাকাউন্ট নম্বর (Account Number), আইএফএসসি (IFSC) ও এমআইসিআর কোড (MICR Code) বদলাতে চলেছে। উপরিউক্ত ব্যাঙ্কগুলির যারা গ্রাহক, তারা ৩১ মার্চ পর্যন্ত আগেকার চেকবুক ও পাসবুক ব্যবহার করতে পারবেন। ১ এপ্রিল থেকে আর আগের চেকবুক ব্যবহার করা যাবে না। পুরনো চেক বাতিল হয়ে যাচ্ছে। ফলে এই সাত ব্যাঙ্কের গ্রাহকদের যত দ্রুত সম্ভব নতুন চেকবুক ও পাসবুকের জন্য আবেদন করতে হবে। অন্যথায় আগামীদিনে আর্থিক লেনদেনে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে।

আরও পড়ুন-চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রসঙ্গত, ২০১৯ এর ১ এপ্রিল দেনা ব্যাঙ্ক (Dena Bank) ও বিজয়া ব্যাঙ্ক (Vijaya Bank) সংযুক্ত হয়েছিল ব্যাঙ্ক অফ বরোদার (Bank Of Baroda) এর সঙ্গে। আগামী ১ এপ্রিল থেকে সেক্ষেত্রে ঐ ব্যাঙ্কগুলির গ্রাহকদের ব্যাঙ্ক অফ বরোদার চেকবই ও পাসবই ব্যবহার করতে হবে। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এর (Punjab National Bank) সঙ্গে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (Oriental Bank of Commerce) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (United Bank of India) মিশে গিয়েছে। অন্যদিকে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (Union Bank of India) সঙ্গে মিশে গিয়েছে অন্ধ্র ব্যাঙ্ক (Andhra Bank) এবং কর্পোরেশন ব্যাঙ্ক (Corporation Bank)। আবার ইন্ডিয়ান ব্যাঙ্ক-এর (Indian Bank) সঙ্গে সংযুক্ত হয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক (Allahabad Bank)। ফলে ৩১ মার্চের মধ্যে গ্রাহকদের পাসবুক এবং চেকবুক বদলানোর পাশাপাশি আপডেট করতে হবে মোবাইল নম্বর, ঠিকানা, উত্তরাধিকারের (nominee) নামও । এরপর বিভিন্ন জায়গায় দেওয়া ব্যাঙ্কিং তথ্যও বদলে নিতে হবে। ১ এপ্রিল থেকে যে ব্যাঙ্কগুলির সঙ্গে বাকিরা সংযুক্ত হয়েছে, সেই ব্যাঙ্কগুলির পাসবুক ও চেকবুকই বৈধ ও বাধ্যতামূলক হবে।

Advt

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...