Saturday, March 14, 2026

জুভেন্তাস থেকে ফের প্রাণের ক্লাব রিয়ালে ফিরছেন রোনাল্ডো, ইঙ্গিত জিদানের

Date:

Share post:

২০১৮ বিশ্বকাপের মাঝেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর নতুন গন্তব্যও জুভেন্তাস। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড গড়ে ইতালির সবচেয়ে জনপ্রিয় ক্লাবে চলে গিয়েছিলেন রোনাল্ডো।

জুভেন্টাস পর্তুগিজ তারকাকে রেকর্ড অর্থে নিয়েছিল চ্যাম্পিয়নস লিগে দু’যুগের ব্যর্থতা ঢাকতে। “CR-7 ছোঁয়ায় মহাদেশসেরা ক্লাব হওয়ার স্বপ্ন পূরণ করতে। রোনাল্ডোও চেয়েছিলেন নতুন ক্লাবের জার্সিতে ইউরোপ সেরা হয়ে নিজেকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে। আর রিয়াল চেয়েছিল ক্রিশ্চিয়ানোকে ছেড়ে নতুন প্রজন্মকে ঘিরে ভবিষ্যত গড়তে।

তিন বছর যাওয়ার আগেই প্রত্যেকে নিজের ভুল বুঝতে পারছে। রোনাল্ডো নিজেও চাইছেন ক্যারিয়ারটা রিয়ালেই শেষ করতে। কোচ জিনেদিন জিদানও জানিয়ে দিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফের রিয়ালের জার্সিতে দেখা যেতেই পারে!

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে জুভেন্টাস। রিয়াল ছাড়ার পর এ নিয়ে টানা তিনবার ইউরোপের সেরা প্রতিযোগিতা থেকে সেমিফাইনাল না খেলেই বিদায় নিলেন পর্তুগিজ উইঙ্গার। এরপর থেকেই গুঞ্জন, চ্যাম্পিয়নস লিগে তাঁকে সাফল্য এনে দেওয়ার মতো স্কোয়াড আছে, এমন কোথাও যেতে চান এই ফরোয়ার্ড।

আরও পড়ুন- আইসিসির টি-২০ র‍্যাঙ্কিং এ পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট

ওদিকে জুভেন্টাসও তাঁকে ছাড়তে আগ্রহী। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ক্লাবের আর্থিক অবস্থা সংকটের মুখে ফেলে দিয়ে রোনাল্ডোকে নিয়েছিল তারা। কিন্তু কর ছাড়াই মহাতারকার পিছনে বছরে ৩ কোটি ইউরো দেওয়ার প্রভাব ধীরে ধীরে টের পাচ্ছে ইতালির দলটি। করোনা ভাইরাস ক্লাবের আর্থিক অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে এলেও তাঁর পাশে ভালো খেলোয়াড় পাওয়া দুষ্কর।

এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়ালে ফেরার গুঞ্জন উসকে দিয়েছেন খোদ জিদান। চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ রিয়ালের। CR-7 চলে যাওয়ার পর থেকে শেষ ষোলোই পার হতে পারছে না তারা। দলে যে গোল করার লোকই নেই! এ সময় স্কাই ইতালিয়া জিদানের কাছ থেকে একটি সাক্ষাৎকার নিয়েছে। সেখানেই উঠে এসেছে এই প্রসঙ্গ, “এটা রোনাল্ডোর রিয়ালে ফেরার সঠিক সময় হতেই পারে। আমরা সবাই ওকে জানি এবং ওর কোচ হওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে। ও দুরন্ত এক ফরোয়ার্ড। দেখি না ভবিষ্যতে কী হয়।”

উল্লেখ্য, রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতা হয়ে রেকর্ড বুকে নাম লিখিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advt

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...