Saturday, April 4, 2026

কাঁথিতে মোদির সভায় থাকবেন শিশির অধিকারী, জানালেন শুভেন্দু

Date:

Share post:

সব জল্পনার অবসান। ২৪ মার্চ কাঁথিতে নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় থাকবেন শিশির অধিকারী (Shishir Adhikari)। চণ্ডীপুরের সভা থেকে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনি বলেন, “শিশিরবাবু প্রধানমন্ত্রীর সভায় থাকবেন। শুধু মোদিজির সভাতে নয়, তার আগে ২১ মার্চ এগরাতে অমিত শাহের (Amit Shah) সভাতেও তাঁকে থাকতে বলব”।

শুভেন্দু অধিকারী দলবদলের পর মেদিনীপুরের অধিকারী পরিবারে পদ্মের পাপড়ি মেলার আভাস আগেই ছিল। বয়সের কারণে অশীতিপর শিশিরকে দলের একাধিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এরপর নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে শুভেন্দুকে প্রার্থী করে বিজেপি। তারপরই আকারে-ইঙ্গিতে ছেলের হয়ে প্রচারের কথা জানিয়েছিলেন শিশির অধিকারী।

মোদির সভায় তিনি থাকবেন কি না, সে প্রশ্নের উত্তরে শিশির অধিকারী বলেন, তাঁর মেজছেলে চাইলে তিনি যাবেন। বুধবার, সভা থেকে শুভেন্দু জানিয়ে দেন, মোদির সভা তো বটেই, তার আগেই অমিত শাহের সভাতেই তাঁর বাবাকে যেতে বলবেন। রাজনৈতিক মহলের মতে, বর্ষীয়ান রাজনীতিবিদের পদ্ম পতাকা হাতে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:এখন থেকে ২৪ সপ্তাহেও গর্ভপাত সম্ভব, রাজ্যসভায় পাশ গর্ভাবস্থার সংশোধনী বিল

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...