Friday, April 3, 2026

কয়লাকাণ্ডে লালা ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে তলব করল সিবিআই

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের নজরে থাকা মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে তলব করল সিবিআই ।ব্যবসায়ী অমিত আগরওয়ালকে সমন পাঠাল সিবিআই। আগামী সোমবার তাঁকে কলকাতায় তদন্তকারী সংস্থাটির নিজাম প্যালেসের দপ্তরে ডেকে পাঠানো হয়েছে।
সিবিআই-কর্তারা মনে করছেন, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলে কয়লা পাচারের টাকা কী ভাবে কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়েছে এবং বিদেশে কোথায় কত টাকা পাচার হয়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
লৌহ ইস্পাত শিল্পগোষ্ঠীর মালিক অমিত আগরওয়াল ও সনু আগরওয়াল সম্পর্কে দুই ভাই। তারা কুলটির বরাকরের আদি বাসিন্দা। তাঁদের ঝাড়খণ্ড, দুর্গাপুর, কাঁকসা, বাঁকুড়ায় ১৩-১৪টি কারখানা রয়েছে। জানা গিয়েছে , সেই লৌহ ইস্পাত কারখানা চালাতেই লালার কাছে থেকে অবৈধভাবে কয়লা কিনতেন তাঁরা বলে অভিযোগ।
মঙ্গলবার রাজ্যে তল্লাশি চালায় সিবিআই (CBI)। কলকাতার (Kolkata) শেক্সপিয়র সরণি-সহ রাজ্যের পাঁচ এলাকায় তল্লাশি চালায় সিবিআইয়ের তদন্তকারী দল। গতকাল ১০ জন তদন্তকারী অমিত আগরওয়াল ও সনু আগরওয়ালের বরাকরের বাড়িতে হাজির হলেও সেখানে তাদের খোঁজ মেলেনি।
এরপরই ওই ব্যবসায়ীকে তলব করেছে সিবিআই ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...