Friday, April 3, 2026

এবার কি গেরুয়া শিবিরে দেবশ্রী রায়?

Date:

Share post:

এবার কি গেরুয়া শিবিরে দেবশ্রী রায়? তিনি অবশ্য বলছেন, আমায় কেউ সসম্মানে যদি ডাকে তাহলে দরজা খোলা রয়েছে। দেবশ্রীর পরবর্তী গন্তব্য এখনও স্থির হয়নি। তবে দেবশ্রী এও জানিয়েছেন, আবার অভিনয়ে ফিরতে চান তিনি। শোভন-বৈশাখী প্রসঙ্গে দেবশ্রী বলেন, “ওঁরা অমিতাভ-রেখা নন’।

আরও পড়ুন-পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় শতাব্দী, ঝড় তুলল তৃণমূল

ভোট-রাজনীতি একমাত্র ধ্যানজ্ঞান নয়, বলেছেন দেবশ্রী। তাঁর কথায়, আমি টিকিট নিয়ে হতাশ নই। পথপশুদের সেবা করি। NGO চালাই। সেগুলি করব। অভিনয়ের বেশ কয়েকটি অফার রয়েছে। সব মিলিয়ে আমি খুশি রয়েছি।

শেষ দু’বার রায়দিঘি বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলত্যাগী দেবশ্রী রায়। অতীতে একাধিকবার সঙ্গে যোগাযোগ রাখতে দেখা গিয়েছে তাঁকে। দেবশ্রীর কথায়, “আমার মাথার উপর কোনও গডফাদার ছিল না। নিজের চেষ্টায় দেবশ্রী রায় হয়েছি। এক কোণে পড়েছিলাম। সব মিলিয়ে শেষ পর্যন্ত আর পারলাম না।”

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...