Saturday, April 4, 2026

অপছন্দের প্রার্থী, ক্ষোভের আগুনে জ্বলছে দমদম বিজেপি পার্টি অফিস, ভাঙচুর-অবরোধ

Date:

Share post:

বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হতেই পাহাড় থেকে জঙ্গল, কলকাতা থেকে কাকদ্বীপ ক্ষোভের আগুনে ছাড়খার গেরুয়া শিবির। প্রার্থী পছন্দ না হওয়ার বিক্ষোভ-অবরোধে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। গোটা রাজ্যের মতো দমদমেও একই ছবি ধরা পড়ল। বিক্ষোভ এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে, পুলিশকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দমদম রোড।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর থেকেই। দমদম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে উঠে আসে অধ্যাপক বিমল শঙ্কর নন্দর নাম। অন্যদিকে, রাজারহাট গোপালপুরের প্রার্থী হিসেবে ঘোষিত হয় রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য-এর নাম। এর পরই দমদম রোডে হনুমান মন্দির সংলগ্ন বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তখনই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে জোর বচসা বাঁধে। অবিলম্বে দুই প্রার্থীকেই বদল করার দাবি তুলতে থাকেন তাঁরা।

ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার, টেবিল, আলমারি ভাঙচুর করতে থাকেন। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিজেপি কার্যালয়ে। এরপর মাঝ রাস্তায় সমস্ত আসবাবে আগুন লাগিয়ে দেন কর্মীরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে দমদম রোড।

আরও পড়ুন- উত্তর থেকে দক্ষিণ, বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের আগুন গেরুয়া শিবিরের অন্দরে

Advt

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...