Saturday, April 4, 2026

ভবানীপুরে রুদ্র, হাবড়ায় রাহুল, ময়দানে এবার মুকুলও: দেখে নিন বিজেপির প্রার্থী তালিকা

Date:

Share post:

প্রথম চার দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল আগেই। আর সেই প্রার্থী তালিকা নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। এই আবহেই এবার একুশের বঙ্গ নির্বাচনে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।

আরও পড়ুন:ফের মুখ পুড়ল বিজেপির: শিখা জানালেন, ‘না জানিয়ে প্রার্থী, দাঁড়াচ্ছি না’

বৃহস্পতিবার দিল্লি থেকে প্রকাশ করা বিজেপির প্রার্থী তালিকায় দেখা গেল রাজ্য বিজেপির একাধিক হেভিওয়েট মুখকে। প্রায় দুই দশক পর ফের ভোটের লড়াইয়ে নামানো হয়েছে বিজেপির সহ-সভাপতি মুকুল রায়কে। হাওড়া থেকে প্রার্থী করা হয়েছে আদি বিজেপির হেভিওয়েট নেতা রাহুল সিনহাকে। প্রার্থী তালিকায় নাম রয়েছে বিজেপির জনপ্রিয় মুখ শমীক ভট্টাচার্য রাজু বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্বরা। একইসঙ্গে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুখও কম নেই। এবারের নির্বাচনে মমতার ঘর হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্র থেকে লড়াইয়ে নামানো হয়েছে টলি অভিনেতা রুদ্রনীল ঘোষকে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...