Saturday, April 4, 2026

ফের ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস , নতুন করে সংক্রমণ ছড়াল আরও চার রাজ্যে

Date:

Share post:

করোনাভাইরাসের (corona virus)দ্বিতীয় ঢেউয়ের (second wave) মারাত্মক প্রভাব শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্র জুড়ে। পাশাপাশি নতুন করে আরও চার রাজ্যে সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র(Maharashtra) ছাড়াও পাঞ্জাব(Punjab), গুজরাত(Gujarat), কর্ণাটক(Karnataka) ও দিল্লিতে (Delhi)হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।

মহারাষ্ট্রে (Maharashtra) একদিনেই ২৩ হাজারের বেশি নতুন সংক্রমনের ঘটনা নথিভূক্ত হয়েছে (New Covid Cases)। বিভিন্ন জেলায় লকডাউন এবং নাইট কার্ফু জারি হওয়ার পরেও মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমছে না কিছুতেই । যা বাস্তবিকই চিন্তায় ফেলেছে উদ্ধব ঠাকরে সরকারকে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন৷ পরিস্থিতি খতিয়ে দেখতে গত সপ্তাহে সেখানে কেন্দ্র থেকে একটি বিশেষজ্ঞ দল গিয়েছিল৷ এই দলের থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতেই স্বাস্থ্যসচিব চিঠি লেখেন৷ করোনা ভাইরাসের এই হঠাৎ বৃদ্ধি কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷

মহারাষ্ট্র ছাড়া দেশের অন্য চার রাজ্যও দ্রুত করোনা ভাইরাসে সংক্রমিতের হার বাড়তে শুরু করেছে৷ পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ২,০৩৯ জনের নতুন করে রোগাক্রান্ত হওয়ার খবর এসেছে৷ সেরে উঠেছে ১২৭৪ জন৷ মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ পঞ্জাব ছাড়া, গুজরাত, কর্ণাটক, দিল্লিতেও হঠাৎ করেই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে৷

 

গুজরাতে গত ২৪ ঘণ্টায় ১১২২ টি নতুন সংক্রমনের ঘটনা সামনে এসেছে৷ ৭৭৫ মানুষ সুস্থ হয়েছেন৷ ৩ জনের মৃত্যু হয়েছে৷ গুজরাতের আমেদাবাদ, সুরাত, ভদোদরা , রাজকোটে নাইট কার্ফু আরও ২ ঘণ্টা করে বাড়ানো হয়েছে৷


কর্ণাটকেও আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে৷ নতুন আক্রান্তের সংখ্যা ১২৭৫৷ সেরে উঠেছেন ৪৭৯ জন৷ মৃত্যু হয়েছে ৪ জনের৷ এছাড়া দিল্লিতে আক্রান্তের একদিনে সংখ্যা ৫৩৬৷ সেরে উঠেছেন ৩১৯ জন৷ মারা গেছেন ৩ জন৷

 

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...