Friday, April 3, 2026

চতুর্থ টি-২০ তে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

Date:

Share post:

বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( Narendra modi stadium) চতুর্থ টি-২০ তে  নামার আগে, নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা( rohit sharma) । চতুর্থ টি-২০ ম‍্যাচে মাত্র ৫২ রান করলেই, টি-২০ ক্রিকেটে সব চেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসবেন তিনি।

১০৯টি টি-২০ ম্যাচে হিট ম‍্যানের রান সংখ‍্যা ২৭৮৮। টি-২০ ক্রিকেটে সব চেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় রোহিত রয়েছেন তৃতীয় স্থানে। বৃহস্পতিবার ৫২ রান করলেই তিনি এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। ৯৯ ম্যাচে তাঁর সংগ্রহ ২৮৩৯ রান। তবে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক  বিরাট কোহলি। ৮৮টি ম্যাচে তিনি করেছেন ৩০৭৮ রান। তিনিই এক মাত্র ক্রিকেটার, যাঁর টি২০ ক্রিকেটে ৩ হাজার রান রয়েছে।

এদিকে বৃহস্পতিবার চতুর্থ টি-২০ ম‍্যাচ জিতে সিরিজ সমতায় আনতে মরিয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে সিরিজে ২-১ এ এগিয়ে ইংল‍্যান্ড।

আরও পড়ুন:ম্যাচ হেরে যাওয়ায় আত্মঘাতী গীতা ও ববিতা ফোগটের বোন রীতিকা ফোগট

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...