Friday, June 19, 2026

দলবদলু চার সদস্যের “ঘর ওয়াপাসি”, মালদহ জেলা পরিষদ ফের তৃণমূলের দখলে

Date:

Share post:

ভোটের (Assembly Election) মুখে মালদায় (Malda) ফের অক্সিজেন পেলো তৃণমূল (TMC)। বিজেপিতে (BJP) যাওয়া মালদহ জেলা পরিষদের (Zila Parishad) চার সদস্য ফিরে এসেছেন বলে দাবি করল জেলা তৃণমূল নেতৃত্ব। ওই চার সদস্য এ ব্যাপারে তৃণমূলের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। ভুল বুঝিয়ে তাঁদের দলত্যাগ করানো হয়েছিল বলে ওই সদস্যদের দাবি।

জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নুরের ( Mousom Noor) জানান, দলত্যাগীরা ফিরে আসায় বর্তমানে ৩৭ সদস্য বিশিষ্ট মালদহ জেলা পরিষদে এখন তৃণমূলের ২১ জন সদস্য রয়েছেন। এর ফলে ফের তৃণমূল ওই জেলা পরিষদ নিজেদের দখলে নিল।

অন্যদিকে, বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদ সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন, আমাদের সঙ্গে ২০ জন সদস্য রয়েছেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সব পরিষ্কার হয়ে যাবে।

Advt

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...