Friday, March 13, 2026

প্রচারে বেরিয়ে বাধার মুখে বাবুল সুপ্রিয়!

Date:

Share post:

নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন । কিন্তু এভাবে বাধার মুখে পডরবেন ভাবতে পারেন নি বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। টালিগঞ্জ (Tollygunge)b বিধানসভা কেন্দ্রের এবারের বিজেপি (BJP) প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার রাতে ভবানীপুর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তিনি । অভিযোগ, মুখ্যমন্ত্রীর পাড়ায় পৌঁছাতেই তাঁকে বাধার মুখে পড়তে হয়। এই ঘটনায় উত্তর কলকাতার তৃণমূল (TMC) যুব সম্পাদক ওয়াসিম আহমেদের দিকে অভিযোগের তীর।
বাবুলের অভিযোগ, রাতে প্রচারে বেরিয়ে চা খাওয়ার জন্য বলবন্তজির ধাবায় যান তাঁরা। সেইসময় গাড়ি থেকে নামার আগেই তাঁদের ঘিরে ধরেন তৃণমূল (TMC) যুবর সদস্যরা। উত্তর কলকাতার তৃণমূল যুবর সেক্রেটারি ওয়াসিম আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন।
যদিও পরিস্থিতি ঘোরালো হয়নি।
বাবুল অভিযোগ করেন , এটাই প্রমাণ যে গুন্ডামি আর গন্ডগোল পাকানোই শাসকদলের আসল চরিত্র। ভোট বঙ্গে কোনওরকম সৌজন্যতা নেই।
তিনি বলেন, এসব ২ মে শেষ হয়ে যাবে। যখন ‘খেলা নয়, বিকাশ হবে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে।

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...