Tuesday, June 23, 2026

দলে অশান্তি, এরা বাংলায় কী শান্তি আনবে: বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

ঝাড়গ্রামে বিনপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শুক্রবার, দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদা এবং দেবনাথ হাঁসদার সমর্থনে সভা করেন যুব তৃণমূল (Tmc) সভাপতি। সেখানেই তিনি বলেন, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই দিকে দিকে অশান্তি শুরু হয়ে গিয়েছে। যারা নিজেদের দলে শান্তি রক্ষা করতে পারে না তারা বাংলায় কী শান্তি প্রতিষ্ঠা করবে! কটাক্ষ করেন অভিষেক।

বিজেপির কেন্দ্রীয় নেতানেত্রীদের সভায় ভিড় না হওয়ার প্রসঙ্গ তুলে আক্রমণ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, এই ঝাড়গ্রাম দেখিয়ে দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে সভা করলেই লোক হয় না। বিজেপি (Bjp) নেতা-নেত্রীরা সভা করতে খরচ করছেন, অথচ তাতে লোক হচ্ছে না। আর তৃণমূলের সভায় স্বতঃস্ফূর্ত ভিড়। অভিষেক বলেন, এই দেখেই বোঝা যাচ্ছে ঝাড়গ্রামে তৃণমূলের ফল ৪-০ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করে উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। অথচ মোদি সরকার এই সাত বছরে কী কাজ করেছে তার কোন খতিয়ান দিতে পারছে না। অভিষেক দীপ্ত কণ্ঠে বলেন, বাংলা থেকে বহিরাগতদের তাড়াতে সব রকম ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন:প্রচারে বেরিয়ে বাধার মুখে বাবুল সুপ্রিয়!

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...