Tuesday, June 23, 2026

বিজেপির বঙ্গ-ভোটের ইস্তাহার ২১ মার্চ প্রকাশ করবেন অমিত শাহ

Date:

Share post:

বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আগামী ২১ মার্চ।

জানা গিয়েছে, ওইদিন সল্টলেকের EZCC-তে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশ করা হবে ইস্তাহার৷

হাইভোল্টেজ একুশের নির্বাচনে বিজেপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ইস্তাহারকে৷ ভোট ঘোষণার অনেক আগেই গঠিত হয় বিজেপির ইস্তাহার কমিটি৷ সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে তৈরি এই কমিটি সাধারণ মানুষ তথা সমাজের বিশিষ্টজনদের মতামত নিয়েছে৷ ইস্তাহারে ঠাঁই পেয়েছে বেশ কিছু মতামত বা প্রস্তাব৷ উত্তরবঙ্গ, পাহাড় এবং জঙ্গলমহলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছে ‘দুয়ারে রেশন’-সহ একাধিক চমক৷ সাড়াও পেয়েছে তৃণমূলের ইস্তাহার ৷বিজেপির তরফে যথারীতি তৃণমূলের ইস্তাহারকে কটাক্ষই করা হয়েছে৷ বিজেপি দাবি করেছে, বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার কেন প্রয়োজন, সে কথাই তুলে ধরা হয়েছে ইস্তাহারে৷

আরও পড়ুন:দলে অশান্তি, এরা বাংলায় কী শান্তি আনবে: বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...