Tuesday, June 23, 2026

প্রতিবাদ: বিধানসভা নির্বাচনে একটি কেন্দ্রে প্রার্থী হলেন ১০০০ বিক্ষুব্ধ কৃষক

Date:

Share post:

লাগাতার কৃষক আন্দোলন(farmer protest) জারি করেছে দিল্লি সীমান্তে। সেই আন্দোলন দেশের সর্বত্র ছড়িয়ে দিতে মাঠে নেমে পড়েছেন শীর্ষ কৃষক নেতারা। কিন্তু শুধু দিল্লি নয়, দেশের নানা প্রান্তে সরকারের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভ অনেকখানি। আর সেই প্রতিবাদ স্বরূপ একুশের বিধানসভা নির্বাচনে একটি কেন্দ্র থেকে প্রার্থী হলেন ১০০০ জন কৃষক। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর(Tamil Nadu) তিরুপুর কানজেয়াম কেন্দ্রে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সরকারের কাছে নানান দাবি-দাওয়া তোলা হয়েছিল এখানকার কৃষকদের তরফে। তবে সরকার তাদের দাবি কানেই তোলেনি। তাই প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে এক বিক্ষুব্ধ কৃষক জানান, দীর্ঘদিন ধরে পরমবিকুলম- আলিয়ার প্রকল্প থেকে জলের দাবি জানাচ্ছেন। কিন্তু নেতা, প্রশাসন, কেউই তাতে কান দেয়নি। তাই বাধ্য হয়েই তাঁদের এই সিদ্ধান্ত। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে গত বছর এখানে জলের দাবিতে কয়েকজন কৃষক পাঁচ দিন ধরে অনশন করেন। পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই.পালানিস্বামীর(E Palani Swami) সঙ্গে বৈঠকের পর অনশন তুলে নিলেও তাঁদের দাবিপূরণ হয়নি।

আরও পড়ুন:বিজেপির বঙ্গ-ভোটের ইস্তাহার ২১ মার্চ প্রকাশ করবেন অমিত শাহ

জানা গিয়েছে, প্রায় ১ হাজার কৃষকের মধ্যে মঙ্গলবার এক জন মনোনয়নপত্র জমা দেন। এরপর বুধবার আরো ১০ জন কৃষক ওই কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেন‌। এরপর কৃষকদের মনোনয়নের সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। প্রসঙ্গত ১৯৯৬ সালে এই কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১০১৬ জন কৃষক।

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...