Saturday, April 4, 2026

ভোটের মাঝেই তাণ্ডব!

Date:

Share post:

ভোটের মাঝেই তাণ্ডব শুরু হতে পারে রাজ্যে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব। পশ্চিমবঙ্গে ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। তার মধ্যেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখতে পারেন রাজ্যবাসী। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তার নাম হবে ‘টাউকটে’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১ এপ্রিল তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। তবে সে ঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় গিয়ে আছড়ে পড়বে তা জানায়নি আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ ২৯ মার্চ বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। তা ১ এপ্রিল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ – ৪ এপ্রিল আছড়ে পড়বে উপকূলে। মার্চের শেষে সেই সময় সাগরপৃষ্ঠের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস পার করবে। যা ঘূর্ণিঝড় তৈরির জন্য আদর্শ। এছাড়া বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ পাবে।

আরও পড়ুন : রবীন্দ্রনাথের বিরোধিতায় সিঙ্গুরে গেরুয়া অনশন, শমীক নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত বিজেপি

হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা থেকে মায়ানমারের মধ্যে কোথাও ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। ৩-৪ এপ্রিল পশ্চিমবঙ্গ উপকূলেও আছড়ে পড়তে পারে এই ঝড়।

আবহবিদদের মতে, ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ – ৭৫ কিলোমিটার। গতিবেগ বৃদ্ধি পেয়ে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। আবহবিদরা জানাচ্ছেন, ঝড়টি আরও শক্তিশালী হতে পারে। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় দেড়শো কিলোমিটার।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...