Thursday, June 4, 2026

ফেসবুক খুঁজে দলীয় প্রার্থীকে চিনতে হলো বিজেপি জেলা সভাপতির! কোথায় জানেন?

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে (Assembly Election) যখন তৃণমূ-সহ বাকি বিরোধীরা জোরকদমে প্রচার শুরু করেছে, তখন বাংলা জয়ের স্বপ্ন দেখতে থাকা বিজেপি (BJP) প্রার্থী (Candidate) পদ ও দলীয় বিদ্রোহ নিয়ে নাজেহাল। তারকা, দলবদলু থেকে শুরু করে সাংসদ, এমনকি মুকুল রায়ের মতো সাংগঠনিক নেতাকে পর্যন্ত লড়াইয়ে ময়দানে নামিয়ে দিয়েছে গেরুয়া শিবির। কিন্তু তাতেও অস্বস্তি কমছে না। আবার সোমেন জায়া শিখা মিত্র কিংবা মালা সাহার স্বামী তরুণ ঘোষরা বিজেপির প্রার্থী তালিকায় নিজেদের নাম দেখে রীতিমতো বিস্মিত। সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির প্রার্থী হচ্ছেন না তাঁরা।

এদিকে দিল্লি থেকে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ, অনশন, ভাঙচুর, অগ্নিসংযোগ, রক্তারক্তি কাণ্ড ঘটছে। বেশকিছু জায়গায় প্রার্থী কে, সেই পরিচয় হাতড়ে বেড়াচ্ছেন দলের জেলা সভাপতি। বৃহস্পতিবার বিজেপি’র চতুর্থ দফার প্রার্থিতালিকা ঘোষণার পর এমনই ছবি দেখা গেল সাংসদ দেবশ্রী চৌধুরীর নিজের গড় উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur)।

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, হেমতাবাদ, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ— এই ৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রাথমিক ভাবে কালিয়াগঞ্জের প্রার্থীকে চিনতেই পারলেন না বিজেপি’র উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি। বিজেপি কালিয়াগঞ্জের প্রার্থী করেছে সৌমেন রায়কে। বিশ্বজিতের দাবি, ‘‘কালিয়াগঞ্জের প্রার্থীর ছবি ফেসবুকে দেখলাম। আমি ওঁকে চিনি না। হয়তো আমাদের এলাকার বাসিন্দা নয়। হয়তো হেভিওয়েট কোনও প্রার্থী হবেন। তাই ঘোষণা করা হয়েছে।’’ জেলা সভাপতি হয়ে দলীয় প্রার্থীকে চিনতে পারছেন না! একরাশ বিস্ময়ের মুখে বিশ্বজিতের জবাব, ‘‘প্রার্থী নিয়ে অনেক সমীক্ষা হয়। সেইভাবে হয়তো তাঁর নাম গিয়েছে, কী ভাবে হয়েছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব জানেন। সাংসদ বলতে পারবেন।”

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...