Saturday, February 21, 2026

নন্দীগ্রামে জনসংযোগে জোর শুভেন্দুর, বাড়ি বাড়ি ঘুরে প্রচার

Date:

Share post:

নিজেকে ভূমিপুত্র বলে দাবি করে নন্দীগ্রামে বিজেপির (Bjp) প্রার্থী রয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আর বিপক্ষে হেভিওয়েট তৃণমূল (Tmc) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সে কারণে জমি আঁকড়ে পড়ে আছেন শুভেন্দুও। নন্দীগ্রাম জুড়ে প্রতিদিন প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী। কখনও রোড শো, কখনও আবার ছোট সভা, কখনও আবার বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারছেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার, নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। এই বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কালীমন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী। গেরুয়া শিবিরের রীতি মেনে এদিন স্থানীয় এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন করেন শুভেন্দু।

এই বিধানসভা ভোটে সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। বিজেপির সব নেতৃত্ব সেখানে প্রচারে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী নিজেও মাটি কামড়ে পড়ে আছেন। বিজেপি সূত্রে খবর, শুভেন্দু চান নন্দীগ্রামের ১৭ পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক ভাবে দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব প্রচার চালান। কিছুদিন আগেই শিশির অধিকারী বলেন, শুভেন্দুকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই কেন্দ্রটি নিয়ে যথেষ্ট চিন্তার রয়েছে বিজেপির। সেই কারণেই এখন হেভিওয়েট নেতাদের দিয়ে প্রচারের পাশাপাশি বাড়ি-বাড়ি জনসংযোগের উপর জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:BJP-র এই প্রার্থীর একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুললেন তাঁর ‘স্ত্রী’

Advt

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...