Friday, June 12, 2026

BJP-র এই প্রার্থীর একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুললেন তাঁর ‘স্ত্রী’

Date:

Share post:

প্রার্থী হওয়ার পর ‘গুণ’ প্রকাশ পাচ্ছে বিজপির নেতা-কর্মীদের। ‘একাধিক মহিলার সঙ্গে সহবাস’এর অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে। একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে এক মহিলা নিজেকে সৌমেন রায়ের স্ত্রী বলে দাবি করছেন। সেই সঙ্গে সৌমেন রায়ের বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে তাঁর স্বামী সৌমেন। পাশাপাশি রাজগঞ্জ (Rajganj) বিধানসভা কেন্দ্রে সুপেন রায়কে বিজেপি (BJP) প্রার্থী হিসেবে মানতে নারাজ স্থানীয়রা। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোড়ানো হয় জেলা সভাপতির কুশপুতুলও।

আরও পড়ুন-বুথের ১০০ মিটারে শুধুই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা সহ একাধিক দাবিতে কমিশনে তৃণমূল

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শর্বরী সিনহা রায় নামে ওই মহিলা সৌমেন রায়কে তাঁর স্বামী বলে দাবি করেছেন। সৌমেন রায়ের বিরুদ্ধে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ এনেছেন। পাশাপাশি তাঁদের কন্যাসন্তান হওয়ায় মেয়ে ও স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে সংসার স্থাপনের অভিযোগ করেছেন শর্বরী। একাধিক মহিলার সঙ্গেও সহবাস ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছেন। একইসঙ্গে পেশায় শিক্ষক বিজেপি প্রার্থী সৌমেন রায়ের ইতিপূর্বে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায় একাধিক সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন।

অন্যদিকে, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে সুপেন রায়কে বিজেপি প্রার্থী হিসেবে মানতে নারাজ স্থানীয়রা। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোড়ানো হয় জেলা সভাপতির কুশপুতুলও। বৃহস্পতিবার রাতে আমবাড়ি এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। পাশাপাশি জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর কুশপুতুলও পোড়ান বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, রাজগঞ্জ (Rajganj) কেন্দ্রে কোনও বহিরাগতকে প্রার্থী করা যাবে না। স্থানীয়দের মধ্যেই কাউকে প্রার্থী করতে হবে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে, ভূমিপুত্রকে প্রার্থী করা না হলে শনিবার থেকে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয় বন্ধ থাকবে। পাশাপাশি তাঁরা জানিয়ে দিয়েছেন, দলের কোনও কর্মসূচিতে তাঁরা অংশগ্রহণ করবেন না।

Advt

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...