Wednesday, June 10, 2026

৪ কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল

Date:

Share post:

প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকে এক সপ্তাহের মাথায় ৪ কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল(TMC)। শুক্রবার নদিয়া(Nadia) ও বীরভূম(Birbhum) থেকে একটি করে আসন এবং উত্তর ২৪ পরগনা(North 24 parganas) থেকে দুটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। প্রার্থী বদল করা হয়েছে কল্যাণী, দুবরাজপুর, আমডাঙা ও অশোকনগর কেন্দ্রে। কল্যাণীতে তৃণমূলের নতুন প্রার্থী অনিরুদ্ধ বিশ্বাস, অশোকনগরে নারায়ণ গোস্বামী, আমডাঙায় রফিকূর রহমান এবং দুবরাজপুরে দেবব্রত সাহা।

আরও পড়ুন:ভোটপ্রচারে অংশ নিতে মেদিনীপুর যাবেন সিপিআই নেতা কানহাইয়া কুমার

প্রার্থী যে বদল করা হতে পারে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আমডাঙা বিধানসভা কেন্দ্র তৃণমূলের দুই বারের জয়ী প্রার্থী রফিকূর রহমানের বদলে প্রার্থী করা হয়েছিল বাম আমলের প্রাক্তন মন্ত্রী চিকিৎসক মোরতাজা হোসেনকে। অন্যদিকে অশোকনগর কেন্দ্রে টিকিট পেয়েছিলেন গত দু’বারে তৃণমূল বিধায়ক ধীমান রায়। তবে এই দুই প্রার্থীকে নিয়ে সমস্যা তৈরি হয় তৃণমূলের অন্দরে। শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ। এই বিক্ষোভের রয়েছে ভোট বাক্সে পড়তে পারে তেমনটা অনুমান করেই সিদ্ধান্ত নিল শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি ৪ কেন্দ্রে বদল করা হল প্রার্থী।

Advt

Related articles

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...