Saturday, April 4, 2026

নববর্ষের আগেই হু হু করে দাম কমল সোনার

Date:

Share post:

ফের মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে রেকর্ড হারে দাম কমল সোনার। নবর্বষের আগে তাই খানিকটা স্বস্তিতে গহনাপ্রেমীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর থেকেই সোনার দাম নিম্নমূখী হতে শুরু করেছে। আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রাম দাম ২৩৪ টাকা কমে হয়েছে ৪,৪২৪ টাকা। এবং ১০ গ্রাম সোনায় ৩৪০ টাকা দাম কমে হয়েছে ৪৪,২৪০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে।


সামনেই বিয়ের মরশুম । সোনার দামের পতনে খুশি সকলেই। শুভ অনুষ্ঠানে সোনা-রুপো উপহার দেওয়ার চল বহুল প্রচলিত। তাই সোনা ও রুপোর ক্রেতাদের কাছে এটাই গহনা কেনার সুবর্ণ সুযোগ। শুক্রবার প্রতি ১০ গ্রাম রুপোর দামে এক লাফে নেমে কেজি প্রতি ৬৭, ১০০ টাকা হয়েছে৷ এর আগে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১০৫ টাকা বেড়েছিল৷ রুপোতেও প্রতি কিলোগ্রামে ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছিল৷ করোনার জেরে গত বছর অগাস্ট মাসে সোনার দাম রেকর্ড বেড়ে ৫৬,২০০ টাকা হয়েছিল৷ কলকাতার পাশপাশি দিল্লির সোনার বাজারে শুক্রবার ১০ গ্রাম সোনার দাম কমে ৪৪,৯০৪ টাকা হয়েছে।

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...