Saturday, June 13, 2026

ঝাড়গ্রামে ৪-০ হবেই, পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে: অভিষেক

Date:

Share post:

“ঝাড়গ্রামে ৪-০ হবেই। দোসরা মে-র পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না” ঝাড়গ্রামের সভা থেকে আত্মবিশ্বাসী তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবারে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সভায় অভিষেক বলেন, “ঝাড়গ্রামে ৪-০ হবেই। একুশের নির্বাচনে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় আসছে। আড়াইশোরও বেশি আসনে জিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়বে। আর পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে”।

বিজেপি (Bjp)-কে আক্রমণ করে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, “বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। বহিরাগতদের বিতাড়িত করবে বাংলার মানুষ। দিল্লির (Delhi) কাছে আত্মসমর্পণ করবে না বাংলা”।

আরও পড়ুন:প্রচারে বেরিয়ে জনসংযোগে খামতি রাখছেন না সায়ন্তিকা থেকে রাজ চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে অভিষেক বলেন, “ভাঙা পায়েই আগামী দিনে লড়াই হবে। ইংরেজদের যেমন ভারত ছাড়া করেছিলাম, বহিরাগতদের বাংলা ছাড়া করব”।

Advt

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...