Saturday, June 27, 2026

“বাংলা নিজের মেয়েকেই চায়”, দিদির সবুজ সাথী সাইকেলে চেপে মনোনয়ন লাভলির

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনে (Assembly Election) শাসক-বিরোধী টলিউডের (Tollywood) দাপাদাপি। প্রার্থী তালিকায় তারকার চমক। ভোট প্রচারেও একের পর এক অভিনবত্ব। তবে সব কিছুকে ছাপিয়ে গেলেন সোনারপুরে দক্ষিণ ( Dinajpur South) কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC) লাভলি মৈত্র (Lucky Montri)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “সবুজ সাথী” সাইকেলে চেপে ”খেলা হবে…” স্লোগানের তালে তালে ব্যাট হাতে আজ মনোনয়নপত্র জমা দিতে এলেন টলি তারকা লাভলি!

আজ, শুক্রবার বারুইপুর কোর্টের সামনে থেকে সাইকেলে চেপে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত আসেন লাভলি মৈত্র। প্রায় হাফ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে মহকুমাশাসকের দফতর পর্যন্ত আসেন তিনি।

মনোনয়ন জমা দেওয়া ঘিরে এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতির পাশাপাশি রাস্তার দু’পাশে পথ চলতি মানুষ লাভলিকে একপলক দেখার জন্য ভিড় জমিয়ে ছিলেন। সমর্থকদের ডিজে গাড়িতে তখন “খেলা হবে” রিমিক। কর্মী-সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে নাচতেও দেখা গেল প্রার্থী লাভলি মৈত্রকে।

মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভলি মৈত্র বলেন, “খেলা হবে। দলের এত কর্মী-সমর্থকের ভালোবাসা এবং সম্মানে আজ আমি অভিভূত। আজ আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। এত মানুষের সমর্থন পাচ্ছি, নিজের জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।”

জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী লাভলি মৈত্র যে বিরোধী পক্ষের কোনও প্রার্থীকেই চোখে পড়ছে না তাঁর। তাঁর কথায়, “বিরোধী দলের কোনও ক্যাপ্টেন নেই এবং খেলোয়াড়ও নেই।”

টলিউড সহকর্মী অঞ্জনা বসুর প্রতি শ্রদ্ধা থাকলেও, তাঁকে যে তিনি এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, তা বুঝিয়ে দিলেন কথাতেই। লাভলি মৈত্র অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি বাংলার সংস্কৃতি নষ্ট করছে।”

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...