Saturday, April 4, 2026

বুথের ১০০ মিটারে শুধুই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা সহ একাধিক দাবিতে কমিশনে তৃণমূল

Date:

Share post:

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হল তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। যে দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(sougata Roy), সাংসদ নাদিমুল হক, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র। এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে মূলত তিনটি বিষয় নিয়ে সরব হয়ে ওঠেন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা। যেগুলির মধ্যে অন্যতম বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত। পাশাপাশি ভিভিপ্যাটের স্বচ্ছতা ও মমতার ওপর হামলার ঘটনা নিয়েও এদিন সরব হন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা।

আরও পড়ুন:অন্ধ ভালবাসা দিয়েছি, আর না: নাম না করে ‘গদ্দার’দের তীব্র কটাক্ষ মমতার

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বুথের ভিতরে এবং বুথ থেকে একশো মিটার দূরত্বের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীকেই মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সাধারণত বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করার জন্য রাজ্য পুলিশের তরফে একজনকে রাখা হয়৷ কিন্তু এবার সেই রীতিতে বদল করছে কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে দিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের তরফে জানানো হয় বুথের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলে সেখানে ভোটারদের ভাষাগত সমস্যা তৈরি হবে। যদিও এর উত্তরে কমিশনের তরফে জানানো হয়েছে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বুথের ভেতর বাংলা বলতে পারা অফিসার এবং পুলিশ কর্মীও থাকবে। এর পাশাপাশি, ১০০% ভিভিপ্যাটের মধ্যে অন্তত ৫% ভিভিপ্যাট পরীক্ষা করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ১০ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দাবি করেছে তৃণমূল।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...