Monday, April 6, 2026

‘যাঁরা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাঁদের খেলা শেষ হবে’ : দেব, লন টেনিসে মজলেন সায়ন্তিকা

Date:

Share post:

বহিরাগত বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে এসে নির্বাচনীর প্রচার করছেন। একথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আগেও একাধিকবার বলেছেন। আজ, তৃণমূলের প্রচারে বেরিয়ে তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev) বলেন, “আমাদের রাজ্যে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। ওঁদের রাজ্যে গিয়ে দেখুন মা-বোনেদের কী অবস্থা।” অন্যদিকে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই জোর কদমে প্রচার শুরু করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বৃহস্পতিবার সন্ধেয় তিনি মজছিলেন লন টেনিসে। র‍্যাকেট হাতে ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডে স্ট্রোক দিলেন ভালোই।

বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মাণ্ডির হয়ে ভোট চান ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন,”যারা মানুষকে ভাল রাখবে, মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই খেলা হবে। যাঁরা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাঁদের খেলা শেষ হবে। যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাঁদের খেলা শেষ হবে। যারা মা-বোনেদের সুরক্ষিত রাখবে সেই খেলা হবে। বাংলার মানুষ যাতে ভাল থাকে, সুরক্ষিত থাকে সেই খেলা হবে।” এরপর তৃণমূলের মানুষের দুয়ারে গিয়ে যে কাজ করছে তার কথাও বলেন অভিনেতা।

বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথাও নিজের বক্তব্যের মধ্যে তুলে ধরেন সাংসদ দেব। এরপরই তিনি বলেন, “খেলাটা অন্যরকম চলছে। আজকে খেলা হচ্ছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলিম ভাগ করে হচ্ছে। তা হতে দেওয়া যাবে না।”

Advt

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...