Monday, April 13, 2026

শিবমন্দিরে পুজো দিয়ে আসানসোলে প্রচার শুরু অগ্নিমিত্রার

Date:

Share post:

দু’বছর আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। এখন তিনি বিজেপির মহিলা মোর্চার সভাপতি। বিধানসভা নির্বাচনের টিকিটও পেয়েছেন। আসানসোল দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা। প্রধান বিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ।

ভোটের প্রচারের জন্য বিশেষ ডিজাইনের পদ্ম শাড়ি বানিয়েছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা। সেই শাড়ি পরেই শনিবার আসানসোলের বার্নপুরে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে আগে শিবের পুজো সারেন। প্রসাদ বিতরণ করেন। তার পর নন্দীর কানে নিজের মনস্কামনা জানান।

আসানসোলেরই মেয়ে অগ্নিমিত্রা। এখানকার লরেটো স্কুলেই পড়াশোনা করেছেন। তাই বিধানসভার এই কেন্দ্রে তিনি একেবারেই নতুন নন বলে জানিয়েছেন। এমন কী গোটা এলাকা তিনি হাতের তালুর মতোই চেনেন। সেখানে সায়নী বাইরের মেয়ে। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে ‘বহিরাগত’ বলেই কটাক্ষ করে তিনি বলেন, এখানকার বাইরের মেয়েকে ভোট দেবেন না’। তাই ‘ঘরের মেয়ে’কে সেখানকার মানুষ খালি হাতে ফেরাবেন না বলেই আশাবাদী অগ্নিমিত্রা।

আরও পড়ুন- মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ, উদ্ধবকে বিস্ফোরক চিঠি পরমবীরের

Advt

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...