Thursday, June 25, 2026

অপছন্দের প্রার্থী, বিজেপি ছাড়লেন নদিয়ার ১৭ জন কর্মী

Date:

Share post:

অপছন্দের প্রার্থী। তালিকা ঘোষণা করার পর থেকেই আন্দোলন শুরু করেছিলেন বিজেপির আদি সদস্যরা। প্রার্থী বদলেরও দাবি করেছিলেন। এমনকি টায়ার জ্বালিয়ে ,পার্টি অফিস বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। তাই সরাসরি ইস্তফা চেয়ে বিজেপি নেতৃত্বকে চিঠি লিখলেন নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার ১৭ জন সদস্য।

সদ্য তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ পার্থ চট্টোপাধ্যায়কে রাণাঘাটের উত্তর পশ্চিম কেন্দ্রের প্রার্থী করায় দলের অনেকেই ক্ষুব্ধ। মানতে পারছেন না বিজেপির আদি সদস্যরা। অন্যদিকে কল্যাণী কেন্দ্র থেকে অম্বিকা রায়কে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি সদস্যরা। এপ্রসঙ্গে তাঁদের সমর্থন জানিয়ে নদিয়া দক্ষিণের প্রাক্তন সাধারণ সম্পাদক রবীন সরকার বলেন, “এরা দীর্ঘদিন ধরে দল করছে। অম্বিকা তো কল্যাণীর বাসিন্দাই নন,বহিরাগত।”

প্রসঙ্গত বহুদিন ধরেই বিজেপির আদি-নব্যের দ্বন্দ্ব চলছিল। আর প্রার্থী তালিকা ঘোষণার পরই তা আরও প্রকট হয়ে ওঠে। বিজেপির দলের অন্দরের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে আসে।

Advt

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...