Wednesday, June 24, 2026

এপ্রিল ফুল হবে বিজেপি: ডেবরার রোড শো-এ জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং সবং-এ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার পরে, শনিবার ডেবরায় রোড শো করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। ডেবরা অডিটোরিয়াম থেকে ডেবরা বাজার পর্যন্ত রোড শো-এ (Road Show) ছিল জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস (Ips) হুমায়ুন কবীর (Humayun Kabir)।

এবার ডেবরা আসনটি যথেষ্ট নজরকাড়া। কারণ এখানে মুখোমুখি দুই প্রাক্তন আইপিএস। তৃণমূলের তরফে প্রার্থী হুমায়ুন কবীর। আর তাঁর বিপরীতে বিজেপি (Bjp) প্রার্থী করেছে ভারতী ঘোষকে (Bharati Ghosh)। শনিবার, হুমায়ুনকে সঙ্গে নিয়ে প্রায় আড়াই কিলোমিটার রোড শো করেন তৃণমূল সাংসদ। বিপুল সংখ্যায় তৃণমূলের কর্মী-সমর্থক যোগ দেন সেই রোড শো-তে। পা মেলান স্থানীয় বাসিন্দারাও।

ডেবরা বাজারের কাছে প্রচার ট্যাবলো থেকেই ভাষণ দেন অভিষেক। পয়লা এপ্রিল বিজেপিকে ‘এপ্রিল ফুল’ করার ডাক দেন তিনি। বলেন, “মোদি, অমিত শাহরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছে। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। বিজেপিকে ‘এপ্রিল ফুল’ করবে বাংলার মানুষ”।

আরও পড়ুন:‘আমার মন স্বচ্ছ, মানুষের জন্য কাজ করতে চাই’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন যশ

এর আগে সবং-এর সভায় অভিষেক বলেন, “হোয়াটসঅ্যাপ নিয়ে খুব চিন্তা হচ্ছে প্রধানমন্ত্রীর। কারণ বিজেপির লড়াই শুধু সোশ্যাল মিডিয়ায়। আর তৃণমূল মানুষের মধ্যে মিশে গিয়ে তাঁদের জন্য কাজ করে।” তিনি বলেন, “দোসরা মে বিজেপিকে বাংলা ছাড়া করব”।

Advt

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...