Friday, April 3, 2026

‘পাশে আছি, খুব তাড়াতাড়ি মনোনয়ন পেশ করব’, হাসপাতাল থেকে বার্তা জাকিরের

Date:

Share post:

‘আপনাদের পাশে আছি। খুব তাড়াতাড়ি ফিরব। মনোনয়নপত্র দাখিল করব’। হাসপাতালের বেড থেকে জঙ্গীপুরের মানুষদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন জঙ্গীপুরের তৃণমূল প্রার্থী, মন্ত্রী জাকির হোসেন। পাশাপাশি ফিরহাদ হাকিম (Firhad Hakim), নির্মল মাজি ও SSKM হাসপাতালে চিকিৎসক ও নার্সদের কৃতজ্ঞতা জানালেন।

১৭ ফ্রেরুয়ারি রাতের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ গুরুতর জখম হন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain)। ২ নম্বর প্ল্যাটফর্মে হামলার মুখে পড়েন জাকির। বিস্ফোরণের বাঁ পা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। আপাতত SSKM হাসপাতালে চিকিৎসাধীন তিনি। একুশের ভোটের (WB assembly election 2021) জঙ্গিপুর কেন্দ্রে ফের জাকির হোসেনকেই প্রার্থী করেছে তৃণমূল। হাসপাতালের বেডে শুয়ে জঙ্গীপুরবাসীদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। জানান, ‘খুব তাড়াতাড়ি ফিরব। আপনাদের পাশেই আছি। ফিরে মনোনয়নপত্র দাখিল করবো’। পাশাপাশি ফিরহাদ হাকিম ও নির্মল মাঝিকে কৃতজ্ঞতা জানিয়েছেন জাকির। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান তিনি।

আরও পড়ুন- পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, ভোটের মুখে নির্দেশ নির্বাচন কমিশনের

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...