Monday, June 8, 2026

সুজন-শতরূপের প্রচারে টলিউডের বামপন্থী সেলেবরা

Date:

Share post:

শনিবার সন্ধেয় জমজমাট বামেদের প্রচার। কলকাতার দক্ষিণের দুই প্রার্থী যাদবপুরের সুজন চক্রবর্তী এবং কসবার শতরূপ ঘোষের প্রচার করলেন টলিউডের বামপন্থী অভিনেতা-অভিনেত্রীরা।

বিকেল সাড়ে 4টেয় বিজয়গড়ে ১০ নম্বর পুকুরপাড় থেকে সংযুক্তমোর্চা সমর্থিত সিপিআইএম (Cpim) প্রার্থী সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) মিছিল করেন। সেই প্রচার মিছিলে পা মেলান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee), মানসী সিনহা (Manasi Sinha), দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক (Dipanjan Bhattacharya), সৌম্য চট্টোপাধ্যায় (Soumya Chatterjee)-সহ তরুণ প্রজন্মের অভিনেতারা।

বিকেল সাড়ে 5টায় সিপিআইএম প্রার্থী শতরূপ ঘোষের (Shatarup Ghosh) প্রচার মিছিল শুরু হয় কসবার পঞ্চান্নগ্রাম থেকে। সন্ধেয় মিছিল শেষ হয় নোনাডাঙায়। সেই মিছিলেও শতরূপের সমর্থনে পা মেলান রাহুল বন্দ্যোপাধ্যায়, দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক-সহ অনেকে। তারকাদের উপস্থিতিতে জমজমাট প্রচার হয় 2 বাম প্রার্থীর।

আরও পড়ুন- পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, ভোটের মুখে নির্দেশ নির্বাচন কমিশনের

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...