Saturday, April 4, 2026

ভোটটা ছেলেখেলা নয়, সিরিয়াস বিষয়: মনোনয়নপত্র জমা দিয়ে বললেন দেবদূত

Date:

Share post:

 

শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মুখে খেলা হবে স্লোগানের ছড়াছড়ি। কিন্তু রাজনীতির নামে খেলার চক্করে পড়তে চান না বাম প্রার্থীরা (left candidates)। শনিবার মনোনয়নপত্র (nomination paper) জমা দিয়ে বললেন টালিগঞ্জের সিপিএম সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী ও বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ (devdut ghosh)। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজনীতিটা ছেলেখেলা নয়। এটা সিরিয়াস বিষয়। মানুষের জীবনযন্ত্রণা, দাবিদাওয়ার কথা বলেই আমরা ভোটারদের কাছে যাচ্ছি। আমি বহুদিন ধরেই বামফ্রন্টের মিছিল-মিটিংয়ে অংশ নিই। এবার সক্রিয়ভাবে ভোটযুদ্ধে যুক্ত হয়েছি, এটুকুই পার্থক্য।

শনিবার দক্ষিণ ২৪ পরগণা ও কলকাতার বাম প্রার্থীরা একসঙ্গে আলিপুরের জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন। দেবদূত ঘোষ ছাড়াও ছিলেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা। মনোনয়ন জমা দিয়ে প্রার্থীদের বক্তব্য, সংযুক্ত মোর্চাই মানুষকে প্রকৃত বিকল্প দিতে পারবে। বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক। দুই দলের নকল ছায়াযুদ্ধ চলছে। এই দুই জনবিরোধী শক্তির বিরুদ্ধে সংযুক্ত মোর্চাই রাজ্যকে প্রকৃত বিকল্পের পথ দেখাবে।

আরও পড়ুন- বিরল সম্মান, ‘স্পাইসজেট’-এর বিমানে আঁকা হল সোনু সুদের মুখ

Advt

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...