Thursday, June 25, 2026

বিরল সম্মান, ‘স্পাইসজেট’-এর বিমানে আঁকা হল সোনু সুদের মুখ

Date:

Share post:

লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে সাধারণ মানুষের চোখে ‘হিরো’ হয়ে গিয়েছিলেন সোনু সুদ। এছাড়াও কখনও বৃদ্ধাদের শীতবস্ত্রের জোগান দেওয়া বা অনান্য কাউকে খাবার যোগান দিয়ে অসহায় মানুষদের চোখে ‘দেবতা’-র আসন করে নিয়েছেন রুপোলি পর্দার ‘ভিলেন’ সোনু। এবার তাঁর এই অবদানকে স্বীকৃতি দিয়ে একটি বিশেষ বিমান উৎসর্গ করল ‘স্পাইসজেট’। বিশেষ ওই বিমানটিতে আঁকা হয়েছে সোনু সুদের মুখ এবং সেখানে লেখা রয়েছে, ” অ্যা স্যালুট টু দ্যা সেভিয়ার সোনু সুদ”।

সোশ্যাল মিডিয়ায় বিশেষ এই বিমানের ছবি দিয়ে ক্যাপশনে সোনু লিখেছেন, “মনে পড়ে যাচ্ছে পাঞ্জাবের মোগা থেকে মুম্বইয়ের অসংরক্ষিত টিকিট নিয়ে যাত্রার কথা। মা-বাবাকে খুব মিস করছি।” ‘স্পাইসগেট’-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং সোনু সুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ” অতিমারীর সময়ে সোনু সুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। তাঁর নিঃস্বার্থ প্রচেষ্টাকে সম্মান জানিয়ে এই বিশেষ ছবি। অতিমারীর সময়ে যেভাবে তিনি লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছেন, সেজন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।”

লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের খুঁজে বের করে তাঁদের জন্য আশ্রয় ও সমস্ত সাহায্যের বন্দোবস্ত করেছিলেন রুপোলি পর্দার এই ভিলেন। এমনকি নিজের সম্পত্তি বিক্রি করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। দুর্গাপুজোয় এবারের পুজো মণ্ডপেও সোনু সুদের কৃতজ্ঞতা স্বীকার করে বানানো হয় বিভিন্ন লাইটিং ও মূর্তি। শুধু তাই নয় তেলেঙ্গানাতেও সোনু সুদের মন্দির বানানো হয়েছে।

Advt

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...