Saturday, April 4, 2026

সোয়াইন ফ্লু আক্রান্ত চণ্ডীপুরে তৃণমূলের তারকা প্রার্থী সোহম, ভর্তি কলকাতার হাসপাতালে

Date:

Share post:

জ্বর ও শরীর খারাপ নিয়ে ভোট প্রচারের মাঝেই নিজের কেন্দ্র থেকে শহরে ফিরেছিলেন তৃণমূলের (TMC) চণ্ডীপুরের (Chandipur) তারকা প্রার্থী সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)। রক্ত পরীক্ষার (Blood Test) পর জানা যায়, টলিউডের (Tollywood) এই শীর্ষ অভিনেতা (Actor) সোয়াইন ফ্লু (Soyain Flu) আক্রান্ত। কোনওরকম ঝুঁকি না নিতে তাঁকে কলকাতার বাইপাস সংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়। সোহমের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপতালে ভর্তি করা হয়েছে তাঁকে। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল। তবে এখনই তাঁকে ছেড়ে দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে হাসপাতাল জানা গিয়েছে।

আগামী ১ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে চণ্ডীপুরে। তার আগে সোহম অসুস্থ হয়ে পড়ায় তৃণমূলের তারকা প্রার্থীর প্রচারে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যা নিয়ে কিছুটা চিন্তায় তৃণমূল নেতৃত্ব।

নাম ঘোষণার পর থেকেই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছিলেন সোহম। চণ্ডীপুরে সংযুক্ত মোর্চার হয়ে দাঁড়িয়েছেন সিপিএমের আশিস গুছাইত। বিজেপির হয়ে পুলক কান্তি গুড়িয়া। ত্রিমুখী লড়াইয়ে এখন প্রার্থীকে না পেয়ে কিছুটা হতাশ স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...