Saturday, June 20, 2026

মমতাকে কুৎসিত কটাক্ষ, কী বললেন শুভেন্দু?

Date:

Share post:

প্রতিদ্বন্দ্বীকে কুৎসিত কটাক্ষ। পায়ে আঘাত পাওয়ার পর হুইলচেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ভোট প্রচারকে নজিরবিহীন কটাক্ষ করলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (shuvendu adhikari)। একদা সতীর্থ এবং এখন প্রতিদ্বন্দ্বী শুভেন্দু কদর্য ভাষায় সমালোচনা করলেন তাঁর প্রাক্তন দলনেত্রীকে। মমতাকে তোপ দেগে শুভেন্দু বলেন, রাজ্যের সব প্রার্থী যখন জনতাকে হাতজোড় করে নমস্কার করছেন তখন উনি সবাইকে লাথি দেখাচ্ছেন। এসব নাটকে আর চিঁড়ে ভিজবে না।

নন্দীগ্রাম সহ অন্যত্র হুইলচেয়ারে প্রচার করে মমতা তাঁর প্রতি জনতার আবেগকে উসকে দিতে চাইছেন বলে মনে করে বিজেপি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর অসুস্থতাকে চ্যালেঞ্জ করে শালীনতার সীমা ছাড়ালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে এক জনসভায় এই নিয়ে মমতাকে চরম আক্রমণ করেন শুভেন্দু। তাঁর কথায়, একজন মুখ্যমন্ত্রী মানুষের জন্য কী করেছেন তা বলবেন, আর উনি পা দেখাচ্ছেন। ঠ্যাং দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থী হাত জোড় করে ঘুরছে, আর একজন প্রার্থী লাথি দেখিয়ে ঘুরছে। এটা ভোটারদের অপমান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ ‘ভুয়ো’ বলেও দাবি করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। শুভেন্দুর কটাক্ষ, এখন বলছে, সিপিএম আমার মাথা ফাটিয়েছিল, বিজেপি আমার পা ভেঙে দিয়েছে। আমার দাবি, নির্বাচন কমিশন এইমস থেকে একটা মেডিক্যাল বোর্ড পাঠিয়ে পরীক্ষা করুক। সব বেরিয়ে পড়বে। এসব নাটকবাজি লোকে ধরে ফেলেছে। এতে চিঁড়ে ভিজবে না।

 

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...