Wednesday, June 24, 2026

এখনই করোনার টিকা দেওয়া হচ্ছে না বিরাট কোহলি, রোহিত শর্মাদের, জানাল বিসিসিআই

Date:

Share post:

আইপিএলের(ipl) সঙ্গে যুক্ত ক্রিকেটারদের এখনই দেওয়া হচ্ছে না করোনার ( corona)টিকা । শনিবার জানিয়ে দিল বিসিসিআই( bcci)।

বিসিসিআই-এর তরফ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়েছে যে, “ভারতের টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার যে নিয়ম স্থির করেছে, সেই নিয়মেই টিকাকরণ চলবে। ক্রিকেটারদের আগে টিকা দেওয়ার কোনও পরিকল্পনা বোর্ডের নেই।”

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। তার জন‍্য কিছু নিয়ম রেখেছে বিসিসিআই। মোট ১২টি জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে বলে জানান হয়েছে। ৮টি দলের জন্য। আম্পায়ারদের জন্য ২টি এবং ধারাভাষ্যকারদের জন্য ২টি জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করা হবে।

ভারত বনাম ইংল্যান্ড সিরিজের সঙ্গে যুক্ত যে যে ক্রিকেটাররা আইপিএল খেলবেন, তাঁদের নিভৃতবাসে থাকতে হবে না বলে জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেহেতু বিরাট কোহলিরা ইতিমধ্যেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন, তাই আলাদা করে নিভৃতবাসে থাকার প্রয়োজন নেই তাঁদের। তবে এখানকার জৈব সুরক্ষা বলয় থেকে সরাসরি আইপিএল দলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকতে হবে কোহলিদের। তবেই নিভৃতবাসে থাকার থেকে অব্যাহতি পাবেন তাঁরা।

আরও পড়ুন:সিরি আ-র সেরা ফুটবলার হলেন সিআর সেভেন

Advt

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...