Wednesday, June 24, 2026

টাকার লোভে নিজেকে বিক্রি করিনি, বামেদের সমর্থনে প্রচারে বললেন শ্রীলেখা

Date:

Share post:

টাকার লোভে নিজেকে বিক্রি করে দিইনি। আমি এবং আমার মত অনেকেই আছে যারা মাথা উঁচু করে বাঁচতে চায়। মাথা উঁচু করে বাঁচার জন্য মূল্য চোকাতে হলেও আমি রাজি। নিজেকে বিকিয়ে দিতে পারব না। বামেদের সমর্থনে প্রচারে নেমে সোজাসাপটা মন্তব্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। টলিউডের সতীর্থদের ঘন ঘন দলবদলানোকে কটাক্ষ করে শ্রীলেখা বলেন, আমি একজন অভিনেত্রী, তারকা নই। সুবিধা পাওয়ার জন্য অঙ্ক কষে শিবির বদলাই না।

আরও পড়ুন-‘আমার মন স্বচ্ছ, মানুষের জন্য কাজ করতে চাই’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন যশ

সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএমের (CPM) তরুণ প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে শনিবার ভোট প্রচারে নামেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এদিন বালি বিধানসভা কেন্দ্রের বাদামতলা এলাকায় টোটোয় চড়ে এবং পায়ে হেঁটে ভোট প্রচার করেন তিনি। শ্রীলেখার কথায়, ফুল তো মরসুমে ফোটে, কিন্তু কাস্তে হাতুড়ি তারা থাকে সারা বছর। আমি আশাবাদী হাল ফেরাতে মানুষ এবার সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থীদেরই ভোট দেবেন। একইসঙ্গে তিনি বলেন, দীপ্সিতার মত তরুণ প্রজন্মের মানুষরাই পারবে হাল ফেরাতে। কারণ তাঁদের শিরদাঁড়া এখন সোজা। যে গিমিক, ভাঁওতাবাজি চলছে, তার একমাত্র বিকল্প সংযুক্ত মোর্চার প্রার্থীরা। মানুষ এখন তা বুঝতে পারছেন।

Advt

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...