Monday, March 23, 2026

দল ক্ষমতায় এলে ‘পদ’ পাবেন শুভেন্দু! শোভন-বৈশাখীর ইস্তফা নিয়ে কী বললেন দিলীপ

Date:

Share post:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। এবার নাকি সেই ‘অভিমান’ করেই গেরুয়া শিবির ছাড়লেন শোভন-বৈশাখী। আসন্ন বিধানসভা নির্বাচনে শোভনকে বেহালা পূর্বের প্রার্থী করা হবে বলেও তৃতীয় ও চতুর্থ তালিকার মধ্যে তাঁর নাম ছিল না। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছেড়েছেন শোভন-বৈশাখী। প্রথমে জানা যাচ্ছিল, তাঁদের দেওয়া পদত্যাগ পত্র গ্রহণ হয়নি বিজেপির তরফে। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছন, তাঁদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। একইসঙ্গে এদিন দিলীপ বললেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারীর ‘পদ’ পাওয়ার প্রসঙ্গেও।

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ (Dilip Ghosh) বলেন, “মেদিনীপুরে পরিবর্তন আনবে। তবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কী পদ পাবেন, সেটা দল জিতলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।” উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্র-ই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে একথা ঘোষণা করেন। তারপরই, বিজেপি ক্ষমতায় এলে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামই উঠে এসেছে। যদিও এই নিয়ে বিজেপির (BJP) তরফে কখনও কোনও নামে শিলমোহর দেওয়া হয়নি।

আরও পড়ুন-‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ভুল শুধরে সোনার বাংলা গড়ব’, খড়্গপুরে বললেন মোদি

তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণার পরই বিজেপি থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেহালা পূর্বে পায়েল সরকারকে বিজেপি প্রার্থী করে দল। এরপরই বৈশাখী ‘প্রচন্ড অপমানিত’ লিখে ফেসবুকে ক্ষোভ উগরে দেন। শোভনকে উদ্দেশ করে বৈশাখী লেখেন, “তুমি সবসময় আমার আইকন হয়ে থাকবে। আজকের অপমান আমাদের উদ্দীপনাকে ধ্বংস করতে পারবে না। আমরা লড়াই করব এবং জিতব।” এরপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন দু’জনেই। তা শুক্রবার গৃহীত হয়েছে বলে শুক্রবার জানান দিলীপ ঘোষ।

Advt

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...