Tuesday, June 23, 2026

শিশিরের পালটা তোপ দাগলেন কুণাল

Date:

Share post:

শিশিরের বিস্ফোরণের পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, এক নিঃশ্বাসে বলা যায় না অধিকারী পরিবার ক’টি পদ দখল করে ছিল। সব কিছু টানা দু’দশক ভোগ করার পর এখন কেন মনে হচ্ছে দমবন্ধ হয়ে আসছে বা ওরা ঠেলে দিচ্ছে? সিবিআই আর ইডির ভয়ে সব আত্মসমর্পণ করে এখন মুখ লুকনোর জায়গা খুঁজতে যুক্তি খুঁজছে।

শিশির অধিকারীর বয়সকে সম্মান জানিয়ে কুণালের মন্তব্য, ছেলে শুভেন্দু যখন তৃণমূলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছে, তখন শিশিরদা কেন ঘরের মধ্যে মুখে কুলুপ এঁটে বসেছিলেন? কেন ছেলের বিরুদ্ধে মুখ খোলেননি? আজ হঠাৎ বিবেক জাগ্রত হল? আজ যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চে উঠছেন, তখনও তিনি তৃণমূলের সাংসদ, যা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ওদের চোখ দিয়ে নেত্রী মেদিনীপুর দেখতে চেয়েছিলেন। এখন শুনতে হচ্ছে কেন আসেননি? ‘গদ্দার’ কথাটা এদের জন্যই মানানসই।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...