Tuesday, April 7, 2026

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জোড়া রেকর্ড গড়লেন বিরাট

Date:

Share post:

জোড়া রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)। অধিনায়ক হিসেবে টি-২০ তে( t-20) সব থেকে বেশি রান হল কোহলির। সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ডও বসল তাঁর নামের পাশে। শনিবার পঞ্চম টি-২০ তে জয় পায় ভারতীয় দল। সেখানেই জোড়া রেকর্ড গড়লেন বিরাট।

এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের উইলিয়ামসনের ছিল ১১টি অর্ধশতরান। শনিবারের ইনিংসের পর কোহলির অর্ধশতরানের সংখ্যা দাঁড়াল ১২।  ৪৫ টি ম্যাচে এই কীর্তি গড়লেন বিরাট। ৪৯ ম্যাচে ১১টি অর্ধশতরান করেছেন উইলিয়ামসন ।

অধিনায়ক হিসেবে রানের রেকর্ড গড়লেন বিরাট। রানের নিরিখে কোহলি টপকেছেন ফিঞ্চকে। ৪৪ ম্যাচে ১৪৬২ রান ছিল ফিঞ্চের। শনিবারের পর কোহলির ৪৫ ম্যাচে ১৫০২ রান হল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...