Saturday, April 4, 2026

অসুস্থ স্ত্রী ,খরচ জোগাতে স্টেশনে কবিতা পড়েন ৯৮-এর বৃদ্ধ কবি!

Date:

Share post:

বৃদ্ধ কবি গোবিন্দ দেবনাথের বয়স ৯৮ বছর। নিবাস সোদপুর ঘোলা। ঘরে ৮৬ বছর বয়সী অসুস্থ স্ত্রী । তবু জীবন যুদ্ধে হার মানতে রাজি নন তিনি । সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে স্ত্রীর চিকিৎসার খরচ জোগাড় করতে, তাই সোদপুর স্টেশনে স্বরচিত কবিতা পড়েন তিনি। তার সেই কবিতায় মুগ্ধ হয়ে পথচলতি মানুষ যে অর্থ দেন তাই দিয়েই স্ত্রীর চিকিৎসা খরচ জোগাড় করেন।
তবু কবি তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কিছুতেই হাত পাততে রাজি নন। বছর তিনেক আগে স্ত্রীর সেরিব্রাল হয়েছিল। চিকিৎসক দুবেলা ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন। কবি বলেন, দুবেলা ফিজিওথেরাপির খরচ ৫০০ টাকা । তারপর খাবার খরচ। আমার এই কবিতাগুলো আমার কাছে প্রেমিকার মতো ।এই বয়সে কোথাও কাজ করে রোজগার করার সামর্থ্য আমার নেই। তাই নিজের লেখা কবিতা মানুষের কাছে পৌঁছে দিয়ে যা পাই, তাই দিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ চালাই।
তিনি বলেন, সবিতা আমার জীবনসঙ্গিনী। আমার জন্য অনেক কষ্ট করেছে। এই বয়সে অসুস্থ হয়েছে বলে কিভাবে ওকে ফেলে রাখি! বলতে বলতে চোখ চিকচিক করে ওঠে বৃদ্ধ কবির। তিনি বলতে থাকেন, একসময় বাংলাদেশ থেকে এপারে এসেছিলাম বাবা-মার হাত ধরে। অনেক কষ্টে শৈশবের দিনগুলো কেটেছে। কখনও খাবার জুটতো, আবার কখনও জুটতো না। তবু কবিতা ছিল আমার নিত্যসঙ্গী। সেই কবিতাই আজও আমায় বাঁচিয়ে রেখেছে।
স্থানীয় সোদপুর ক্লাবের সদস্যরা অনেক সাহায্য করেছেন বলে তিনি তাদের কাছে কৃতজ্ঞ। তবু বৃদ্ধ পরজন্মে ফের কবি হয়েই জন্মাতে চান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...