Monday, April 6, 2026

প্রচারের পর এবার মনোনয়ন দাখিলের সময়ও বিক্ষোভের মুখে বাবুল

Date:

Share post:

ভবানীপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও ফের একই ঘটনার মুখে পড়তে হয় বিজেপি সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। হাজরা মোড় থেকে আলিপুর পর্যন্ত পদযাত্রার পর জেলাশাসকের দফতরে মনোনয়ন দাখিল করতে যান তিনি। কিন্তু জেলাশাসকের দফতরে ঢোকার আগেই বাবুলের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা।
প্রসঙ্গত টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস।অন্যদিকে বাম ও কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দেবদূত ঘোষ। আর এই কেন্দ্রেই বিজেপি প্রার্থীর হয়ে সাংসদ বাবুল সুপ্রিয়-র নাম ঘোষণা করা হয়েছে। রবিবার নিজের কেন্দ্রে ভোটপ্রচারে বেরিয়েছিলেন তারকা প্রার্থী দেবদূত ঘোষ। অন্যদিকে দেখা যায় অরূপ বিশ্বাসকেও। সেইসময় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কে নির্বাচনী প্রচারে নেমেছিলেন বাবুল। জনসংযোগ সারতে সেন্ট্রাল পার্কের ভেতরে ঢুকে পড়েন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতা দিলীপ চন্দ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...