Friday, June 26, 2026

তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

তৃণমূলের বিরুদ্ধে  সরাসরি  নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ করলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী (BJP candidate of Domjure Constituency) তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।  সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে যান বিজেপি প্রার্থী। অভিযোগ জানিয়ে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বললেন, লাগাতার ব্যক্তিগত আক্রমণ, সভায় হামলার চেষ্টার অভিযোগে তিনি নালিশ জানিয়েছেন । অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। প্রয়োজনে  ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের  হুঁশিয়ারিও দিয়েছেন রাজীব।

রাজীববাবু বললেন, “দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। আর সেই আক্রমণ শালীনতা, ভদ্রতার গণ্ডি পার করে যাচ্ছে।   নিয়মিত সভায় অশান্তি করছে তৃণমূলের লোকেরা। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না। তাই কমিশনে অভিযোগ জানালাম। শীঘ্রই বিবেক দুবের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব।” রাজীব বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, এভাবে পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে বৃহত্তর আন্দোলনের। এদিন ডোমজুড়ের বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, ‘খেলা হবে’ স্লোগান তুলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। যাতে মানুষ ভোট দিতে যেতে না পারে।

রবিবার হাওড়ার বাঁকড়া ফাঁড়ি, জাপানি গেট, রাজীবপল্লি গ্যাস গোডাউন, জুগনু ক্লাব এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোট (West Bengal Assembly Elections) প্রচারে বেরিয়েছিলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী। সেখানে রাজীবকে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।  ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই তাঁদের উপর লাঠিচার্জ করেন রাজীবের নিরাপত্তারক্ষীরা। এমনকী মহিলাদের উপরও গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। যদিও রাজীব দাবি করেছিলেন, তৃণমূল কর্মীরাই ইট ছুঁড়েছিল। তার পালটা হিসেবেই বিক্ষোভকারীদের সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা।

এদিন রাজীব আরও বলেন,  দিল্লিতে এখন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এটা বাংলার নির্বাচন। আর বাংলায় পরিবর্তন হবেই। এটা বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী বাংলার সঙ্গে দিল্লিকে জড়াচ্ছেন।” সোমবার বাঁকুড়ার কোতুলপুরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে আক্রমণ শানালেন তাঁর দলের একসময়ের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী তথা বর্তমান ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এদিন বাঁকুড়ার রতনপুরে সভা থেকে তৃণমূলত্যাগী অধুনা বিজেপি নেতার আরও অভিযোগ, ভোট এলেই নানা অজুহাত খাড়া করা মমতার পুরনো অভ্যাস।

Advt

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...