Saturday, June 20, 2026

বিজেপির অভিযোগের ভিত্তিতে কমিশনে জমা পড়লো মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও

Date:

Share post:

বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনে জমা পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ভিডিও৷

নির্বাচন কমিশনে (ELECTION COMMISSION) চিঠি দিয়ে বিজেপি (BJP) অভিযোগ করেছিলো, পূর্ব মেদিনীপুরের এক সভায় তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বলেছেন, “নরেন্দ্র মোদির (NARENDRA MODI) সরকার অপদার্থ, দাঙ্গাবাজ ও দুর্নীতিপরায়ণ। বিজেপি (BJP) শুধু লুঠ ও দাঙ্গা করতে পারে। ক্ষমতায় এলে বাংলায় মা-মেয়েরা নিরাপদে থাকবেন না। আমরা বিজেপি চাই না, লুঠ চাই না, মোদির মুখ দেখতে চাই না। দাঙ্গা চাই না।” বিজেপি মমতার এই বক্তব্য উদ্ধৃত করে কমিশনে দাবি জানায়, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের ‘কুরুচিকর’ মন্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

আরও পড়ুন:বিজেপির রাজ্য সভাপতিকে ‘গার্ড অব ওনার’ দিয়ে প্রশ্নের মুখে উত্তরাখণ্ড পুলিশ

এই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। এর পরেই রাজ্য পুলিসের DGP মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উল্লেখিত বক্তব্যের ভিডিয়োগ্রাফি জমা দিয়েছেন কমিশনে৷

সূত্রের খবর, উত্তরবঙ্গের সবক’টি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওই ভিডিয়োগ্রাফি পেশ করা হবে ফুলবেঞ্চের সামনে।

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...