Saturday, April 4, 2026

সোনার বাংলা গড়ার দাবি গিমিক-ধাপ্পাবাজি! ফেসবুকে বিজেপি নেতার পোস্ট ঘিরে অস্বস্তিতে নেতৃত্ব

Date:

Share post:

বিতর্ক পিছু ছাড়ছে না বিজেপির । প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে অসন্তোষ ছড়িয়ে পড়ে জেলায় জেলায়। যার ঢেউ আছড়ে পড়েছে দলের মূল কার্যালয় কলকাতা হেস্টিংসেও।
জেলায় জেলায় পার্টি অফিস ভাঙচুর, আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি, হাজার হাজার কর্মী সমর্থকদের হেস্টিংসে এসে বিক্ষোভ- ধর্না দিন কয়েক ধরেই দেখছে রাজ্যবাসী।
বলা যেতে বিজেপির অন্দরের আদি নব্যর লড়াই এখন প্রকাশ্যে । ইতিমধ্যেই রবিবার প্রকাশিত হয়েছে তাদের ইস্তেহার । তার আগের দিন শনিবার বিজেপির গত লোকসভা নির্বাচনের প্রার্থীর একটি ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব । যিনি এই পোস্ট করেন তিনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ২০১৯-এ বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস।
সেই ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট লিখেছেন, সোনার বাংলা গড়ার যে দাবি বিজেপি জানাচ্ছে তা শুধুই গিমিক, ধাপ্পা। শনিবারই তিনি এই পোস্ট করেন । যদিও এই পোস্ট ঘিরে বিতর্ক শুরু হতেই তিনি সেটি ডিলিট করে দিয়েছেন। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে । তার সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট চতুর্দিকে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি নেতৃত্ব । তাদের বক্তব্য , এটা শুধু চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসের মতো অন্যান্য বিজেপি কর্মীরা সত্যিই কী সোনার বাংলা গড়ার এই দাবিকে বিশ্বাস করেন? তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।
পরেশবাবু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ১৯৫৭-র পর থেকে বাংলায় সেই যে সোনা চুরি হচ্ছে আজও সেই ট্র্যাডিশন চলছে। হয় তো ভবিষ্যত প্রজন্মও এর সাক্ষী থাকবে।… অথচ এখন আমরা সবাই বলছি সোনার বাংলা গড়ব। কি করে করবেন তা কিন্তু কেউ বলছেন না। এ নেহাতই গিমিক মনে হয়, ধাপ্পা ছাড়া কিছুই নয়।
বিষয়টিকে চক্রান্ত বলে বিজেপি নেতৃত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এই পোস্ট ঘিরে কিন্তু জলঘোলা চলছেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...