Saturday, April 4, 2026

৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ, লোকসভায় পাশ হল বীমা সংশোধনী বিল

Date:

Share post:

বীমার ক্ষেত্রে(Insurance sector) বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা দেশের বাজেটে তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala sitharaman)। এবার সেই পথে হাঁটতে আইনি বাধার জায়গা কাটিয়ে উঠতে নয়া বিল পাস হয়ে গেল লোকসভায়(Loksabha)। নতুন এই বীমা সংশোধনী বিলে(Insurance (amendment) Bill) পূর্বের ৪৯% বিদেশি বিনিয়োগের নিয়ম মুছে ফেলে ৭৪ শতাংশ করা হয়েছে। সোমবার লোকসভায় ধ্বনি ভোটে পাস হয়ে যায় নতুন এই বিল।

সোমবার সংসদে এই বিল সম্পর্কে বলতে গিয়ে নির্মলা সীতারামন বলেন, দেশের বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা বাড়িয়ে ৭৪% করার ফলে কোম্পানিগুলি বাড়তি সুবিধা পাবে। কোম্পানি যখন বাড়তি পুঁজি পাবে তখন প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্ত এইজন্যই নেওয়া হয়েছে যাতে বিমান সংস্থা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তাদের কতখানি বিদেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন:ভোটের বাংলায় আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী, উদ্বেগজনক অবস্থায় কলকাতা

এদিন নির্মলা সীতারমণ আরও বলেন, বীমা ক্ষেত্র হল অত্যন্ত নিয়ন্ত্রিত একটি জায়গা। যেখানে বিনিয়োগ থেকে শুরু করে বিপণন পর্যন্ত সমস্ত কিছুই নির্মূল করা হয়। তিনি বলেন, দেশে বীমা সংস্থাগুলি ক্রমশ চাপের মুখোমুখি হচ্ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বীমা ক্ষেত্রে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের সীমা ৭৪ শতাংশ করার ফলে সংস্থাগুলির ক্রমবর্ধমান মূলধনের প্রয়োজনীয়তা মিটবে বলে আশা করা হচ্ছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...