Wednesday, June 24, 2026

হঠাৎ ভোলবদল: প্রবীর বাড়ি যেতেই ১৮০ ডিগ্রি ঘুরলেন কৃষ্ণা!

Date:

Share post:

যে বিজেপি (Bjp) প্রার্থীকে ‘মধুচক্রের নায়ক’ বলে অভিযোগ করেছিলেন কৃষ্ণা ভট্টাচার্য, সোমবার সেই প্রবীর ঘোষাল (Prabir Ghosal) বাড়িতে গিয়ে যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য। সোমবার, উত্তরপাড়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল কৃষ্ণার। কিন্তু এদিন সকালেই তাঁর বাড়িতে যান বিজেপির উত্তরপাড়ার (Uttorpara) প্রার্থী প্রবীর ঘোষাল। আর তারপরেই নির্দল হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya)।

উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী হিসেবে প্রবীর ঘোষালের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রত্যেকদিন ক্ষোভ উগরে দিচ্ছিলেন কৃষ্ণা ভট্টাচার্য। তিনি বলেছিলেন, দলবদলু প্রবীর ঘোষাল বিভিন্ন দুর্নীতিতে যুক্ত। তাঁকে মানা হবে না। কিন্তু কোন জাদুবলে হঠাৎ এই ভোলবদল? তার উত্তর খুঁজছে কোন্নগরের (Konnogar) মানুষ। তবে এই বিষয়কে কটাক্ষ করে নবগ্রাম অঞ্চল তৃণমূলের (Tmc) সভাপতি অপূর্ব মজুমদার (Apurba Majumder) বলেন, বিজেপির সবটাই টাকার খেলা। বিজেপি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মানুষ বিজেপির এই নোংরা খেলা বুঝে গিয়েছে।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...