Wednesday, June 24, 2026

ভোটের বাংলায় করোনা-আতঙ্ক বাড়ছে, সতর্কতামূলক নির্দেশিকা নবান্নের

Date:

Share post:

অবশেষে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন৷

দেশজুড়ে ফের করোনা-আতঙ্ক মাথাচাড়া দিয়েছে৷ বাদ নেই বাংলাও
ক্রমশই ভয়াল হয়ে উঠছে
করোনাভাইরাস৷ দেশের একাধিক রাজ্য ফের বিধ্বস্ত হতে চলেছে৷
উদ্বেগ বাড়ছে বাংলাতেও৷ ভোটের রাজ্যে তোয়াক্কাও করা হচ্ছেনা করোনা- প্রোটোকলকে৷ ওদিকে নীরবে থাবা বসাচ্ছে করোনা এবং নতুন স্ট্রেন৷ রাজ্যে যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে এখনই সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর করা না গেলে শেষের দিকের কয়েক দফার নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে বলেই চিকিৎসক মহলের আশঙ্কা৷ একাধিক রাজ্যের বেশ কিছু শহরে চলছে নাইট কার্ফু। সংক্ষিপ্ত লকডাউনও চলছে বেশ কয়েকটি শহরে৷ বাংলা তথা কলকাতায় সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবার নড়েচড়ে বসেছে নবান্ন৷ করোনা নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন করে বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যে বিধানসভা নির্বাচন (assembly election) দু’দিন বাদেই। সব ক’টি দলের ভোটপ্রচারে বুড়ো আঙুল দেখানো হচ্ছে করোনা-বিধিকে৷ বড় বড় সমাবেশে তোয়াক্কা করা হচ্ছে না সতর্কতা-বিধি৷
এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসক, এসপি এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন। এই বৈঠকেই করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই নির্দেশে বলা হয়েছে,

◾নির্বাচন-প্রক্রিয়া কোভিড-প্রোটোকল মেনেই করতে হবে৷

◾রাজ্যজুড়ে প্রকাশ্যস্থানে শারীরিক দূরত্ব (physical distance) এবং মাস্ক (mask) বাধ্যতামূলক করতে হবে।

◾বিবাহ-সহ সব ধরনের সামাজিক উৎসবে করোনা-বিধি মানা হচ্ছে কিনা, নজর রাখতে হবে।

◾গণ-পরিবহণে কোভিড প্রোটোকল (covid protocol) মানতে হবে৷

◾রাজনৈতিক কর্মসূচি পালন এবং মিছিল, জনসভায় জরুরি স্বাস্থ্যবিধি মানার জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানানো হয়েছে।

◾টিকাকরণের কাজ দ্রুত করতে হবে।

◾৬০ ও ৪৫ বছর (কো-মরবিডিটি) বয়সীদের শারীরিক দিকে
নজর রাখতে হবে।

◾করোনা টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে।

◾যে সমস্ত এলাকায় সংক্রমণ ধরা পড়ছে সেখানে প্রতিনিয়ত ‘নজরদারি চালাতে হবে৷

◾হাসপাতালগুলিতে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিকাঠামো ঠিক আছে কি’না, তা ‘রিভিউ’ করতে হবে।

◾হাসপাতালগুলিতে অক্সিজেনের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে।

◾প্রতিটি জেলায় অ্যাম্বুল্যান্স পরিষেবা সচল রাখতে হবে।

◾চালু রাখতে হবে ২৪ ঘণ্টার হেল্পলাইন।

◾প্রয়োজনে যেন ডাক্তার, নার্স, সিসিইউ স্টাফ পাওয়া যায়, এমন ব্যবস্থা তৈরি রাখতে হবে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...